DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
১৮ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Dhaka Commerce College এর উদবোধন করা হয়েছে। সকালে এর উদবোধন করেন ...

১৮ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Dhaka Commerce College এর উদবোধন করা হয়েছে। সকালে এর উদবোধন করেন ...

 ১৮ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Dhaka Commerce College এর উদবোধন করা হয়েছে। সকালে এর উদবোধন করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, প্রশাসন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন।

এখন থেকে ঢাকা কমার্স কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের ধারণকৃত ভিডিওচিত্র, সংক্ষিপ্ত ভিডিওচিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তব্য ও অন্যান্য বিষয় এই চ্যানেলে পাওয়া যাবে।

উদবোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব অনুপম দেবনাথ, সহযোগী অধ্যাপক; জনাব নার্পিস হায়দার, সহকারী অধ্যাপক; সিএসই বিভাগ এবং সদস্য, ভর্তি কমিটি (উচ্চমাধ্যমিক); জনাব অনুপম বিশ্বাস, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ এবং আহবায়ক, প্রচার কমিটি।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মো. হাশিম রেজা, প্রভাষক, বাংলা বিভাগ এবং সদস্য, প্রচার কমিটি।

চ্যানেল লিংক:

https://youtube.com/@dccofficial2026?si=SHlb3TqceYEeP7uu

ইউটিউবে সার্চ লিংক:

@dccofficial2026

এছাড়া যে-কেউ প্রদত্ত QR কোড স্ক্যান করেও চ্যানেলটি খুঁজে পাবেন।

Dhaka Commerce College নামের Youtube Channel এর নিয়মিত আপডেট পেতে Channel টি Subscribe করে রাখুন এবং নতুন Content এর Notification পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন।

Total Views : 90