DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
২০২৬ সালের জুলাইয়ের ৩১তম দিনে আজ ঢাকা কমার্স কলেজে উদবোধন করা হল `৭১ থেকে ২৪ রক্তাক্ত সংগ্রামের ইতিহাস` শীর্ষক স্মৃতিস্তম্ভ এবং `জাগ্রত জুলাই` শীর্ষক ...

২০২৬ সালের জুলাইয়ের ৩১তম দিনে আজ ঢাকা কমার্স কলেজে উদবোধন করা হল `৭১ থেকে ২৪ রক্তাক্ত সংগ্রামের ইতিহাস` শীর্ষক স্মৃতিস্তম্ভ এবং `জাগ্রত জুলাই` শীর্ষক ...

২০২৬ সালের জুলাইয়ের ৩১তম দিনে আজ ঢাকা কমার্স কলেজে উদবোধন করা হল '৭১ থেকে ২৪ রক্তাক্ত সংগ্রামের ইতিহাস' শীর্ষক স্মৃতিস্তম্ভ এবং 'জাগ্রত জুলাই' শীর্ষক প্রদর্শনী ২০২৬ এর।

১৯৭১ সালের মহান স্বাধীনতা আন্দোলন থেকে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন রক্তাক্ত সংগ্রামে যাদের আত্মদান ও আত্মত্যাগে আমরা মুক্ত, স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে '৭১ থেকে ২৪ রক্তাক্ত সংগ্রামের ইতিহাস' স্তম্ভটির উদবোধন করা হয়েছে। আজ এর উদবোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া তিনি জুলাই অভ্যুত্থানের ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত বিভিন্ন ঘটনা ও ছাত্র-জনতার বীরত্বসূচক নানা বাণী ও বিষয় সম্বলিত 'জাগ্রত জুলাই' শীর্ষক প্রদর্শনীরও উদবোধন করেন। প্রদর্শনীতে জুলাই চেতনাকে রং ও বর্ণের মিশ্রণে নান্দনিকভাবে ফুটে তোলা হয়েছে।

উদবোধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. মো. সাইফুল আলম সহ অন্যান্য সদস্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ এবং সিনিয়র শিক্ষকবৃন্দ।

এই যুগল কর্ম বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান করেন উপাধ্যক্ষ, প্রশাসন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন।

সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা কমার্স কলেজ আর্টস অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব এবং সংশ্লিষ্ট ক্লাব মডারেটর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. হাসান আলী।

https://www.facebook.com/DhakaCommerceCollege/posts/pfbid02kQEJpAjGVkWhjxA3TwmSzUWaRJnURcosnVT1NbER9gD4AEV2GtkSocQsuuzgWYsml

Total Views : 64