আজ ১ আগস্ট ২০২৬ তারিখে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় পর্ব (বার্ষিক) পরীক্ষার ফল প্রদান উপলক্ষ্যে ঢাকা কমার্স কলেজ অডিটোরিয়ামে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিক্ষার্থীদের ফল সরাসরি অভিভাবকদের হাতে প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় করণীয় আলোচনা করা হয়।
স্বাগত বক্তব্যে পরীক্ষা নিয়ন্ত্রণ শাখার আহবায়ক প্রফেসর মোহাম্মদ মোশারেফ হোসেন, হিসাববিজ্ঞান বিভাগ পরীক্ষার ফল ঘোষণা করেন। তিনি ডিজিটাল বোর্ডে এই ফল উপস্থাপন করে সার্বিক বিশ্লেষণ ও মূল্যায়ন করেন।
সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত); প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন; প্রফেসর মো. ইউনুছ হাওলাদার, শিক্ষার্থী উপদেষ্টা (উচ্চমাধ্যমিক) ; প্রফেসর ড. বিষ্ণু পদ বণিক, শিক্ষার্থী উপদেষ্টা (উচ্চমাধ্যমিক)।
এছাড়াও সম্মানিত অভিভাবক এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকেও বক্তব্য প্রদান করা হয়।
আজকের অভিভাবক সভায় শিক্ষার্থী উপদেষ্টা ও অভিভাবকদের উপস্থিতিতে ব্যবসায় শিক্ষা শাখা ও বিজ্ঞান শাখার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শীর্ষ ২০ জন করে মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।