৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষ্যে আজ প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার কনফারেন্স কক্ষে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী' অনুষ্ঠিত হয়।
২০২৪ এর ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলন, সংগ্রাম, বিজয় ও মুক্তির ইতিহাস এবং জুলাই চেতনাকে স্মরণ করে আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষ্যে রচনা, আবৃত্তি ও পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাফা তানজিম নূর এর কোরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সচিব এবং জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী বিল্লাহ, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। জুলাই শহিদ, আহত জুলাইযোদ্ধা এবং দেশ ও জাতির জন্য দোয়া পরিচালনা করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক খন্দকার মো. হাদিউজ্জামান।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে আমেনা আক্তার মেঘলা (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ৪র্থ বর্ষ) ও প্রিন্স জাকারিয়া আরেফিন (দ্বাদশ শ্রেণি)। কবিতা আবৃত্তি করে উবাইয়া মাহাদী (ব্যবস্থাপনা বিভাগ, ৪র্থ বর্ষ)। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নারী ও ছাত্রসমাজের বীরত্বগাঁথা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
জুলাইয়ের চেতনা নিয়ে মূখ্য আলোচনা করেন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন। সমাপনী বক্তব্য প্রদানের আগে পুরস্কার বিতরণ করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থী উপদেষ্টাগণ এবং স্নাতক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীবৃন্দ।
পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা হল:
১ম: জোয়াইরিয়া (দ্বাদশ শ্রেণি)
২য়: আঁখি আকতার (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ)
৩য়: সাফিয়া মাহজাবিন (দ্বাদশ শ্রেণি)
১ম: উবাইয়া মাহাদী (ব্যবস্থাপনা বিভাগ)
২য়: শাহ মহসীন রিজেন (দ্বাদশ শ্রেণি)
৩য়: প্রিন্স জাকারিয়া আরেফিন (দ্বাদশ শ্রেণি)
#রচনা_প্রতিযোগিতা (স্নাতক পর্যায়)
১ম: নুসরাত জাহান ছোঁয়া (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ)
২য়: জান্নাতুল মাওয়া ইপা (ইংরেজি বিভাগ)
৩য়: তানিশা আলম (ব্যবস্থাপনা বিভাগ)
#রচনা_প্রতিযোগিতা (উচ্চমাধ্যমিক পর্যায়)
১ম: তাসনিম জাহান (দ্বাদশ শ্রেণি)
২য়: তাসফিয়া রৌশন মিথিলা (দ্বাদশ শ্রেণি)
৩য়: আব্দুল্লাহ আল সাঈদ (দ্বাদশ শ্রেণি)