DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
২৮ ও ২৯ জুলাই ২০২৬ তারিখে প্রফেসর কাজী ফারুকী ভবন কনফারেন্স কক্ষে Dhaka Commerce College Debating Society (DCCDS) ...

২৮ ও ২৯ জুলাই ২০২৬ তারিখে প্রফেসর কাজী ফারুকী ভবন কনফারেন্স কক্ষে Dhaka Commerce College Debating Society (DCCDS) ...

২৮ ও ২৯ জুলাই ২০২৬ তারিখে প্রফেসর কাজী ফারুকী ভবন কনফারেন্স কক্ষে Dhaka Commerce College Debating Society (DCCDS) এর উদ্যগে ২ দিন ব্যাপী বিশেষ ওয়ার্কশপ Speak to Inspire অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপে বিতর্কের ধরন, কাঠামো, নিয়মাবলি, প্রস্তুতিগ্রহণ, গবেষণা, উপস্থাপন, যুক্তিখণ্ডণ, তথ্য উপস্থাপন, বিচার প্রক্রিয়া, উচ্চারণসহ বিভিন্ন বিষয়ে ৩ টি গুরুত্বপূর্ণ সেশন নেওয়া হয়। সেশন মেন্টর হিসেবে ছিলেন DCCDS এর সাবেক সভাপতি জনাব রাইসুল হক চৌধুরী, সিনিয়র নিউজ প্রেজেন্টার, এনটিভি এবং হেড অব পাবলিক রিলেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি; DCCDS alumni রিশান মাহমুদ রনি, নিউজ প্রেজেন্টর অ্যান্ড অ্যাংকর, স্টার নিউজ এবং DCCDS alumni আল লিংকন, সহকারী পরিচালক, বিডা, প্রধানমন্ত্রীর কার্যালয়।

এছাড়াও, প্রশিক্ষণরত বিতার্কিকদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী, শিক্ষার্থী উপদেষ্টা (উচ্চ মাধ্যমিক) এবং সাংস্কৃতিক কমিটির আহবায়ক জনাব হাফিজা শারমিন, সহযোগী অধ্যাপক।

DCCDS এর গৌরবোজ্জ্বল ইতিহাস ও আগামীর পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন এবং উপদেষ্টা, DCCDS.

অনুপ্রেরণামূলক বক্তব্য শেষে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং প্রধান উপদেষ্টা, DCCDS.

নবনির্বাচত কমিটির সভাপতি মো. আবির হোসাইন, অনার্স (৪র্থ বর্ষ) এবং সাধারণ সম্পাদক তামিম আহমেদ (একাদশ শ্রেণি) সহ সকল সদস্যের শপথ গ্রহণ করান জনাব মো. নাজমুল হক, মডারেটর, DCCDS.

ওয়ার্কশপ আয়োজনে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন জনাব মো. হাশিম রেজা, কো-মডারেটর, DCCDS.

ওয়ার্কশপ শেষে অতিথিবর্গ বিতার্কিকদের মাঝে সনদপত্র ও আইডি কার্ড বিতরণ করেন।

Total Views : 75