Time Extended || Time Extended || Time Extended
তোমার সাধারণ জ্ঞানের শক্তি যাচাই করতে প্রস্তুত তো?
ঢাকা কমার্স কলেজ নিয়ে আসছে
আন্তঃ স্কুল ও কলেজ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৬
তথ্যই শক্তি, জ্ঞানই সাফল্যের চাবিকাঠি।
জ্ঞান, মেধা ও আত্মবিশ্বাসের এক অনন্য মিলনমেলায় অংশগ্রহণের সুযোগ এবার তোমার!
প্রতিযোগিতার বিষয়সমূহ:
ভাষা ও সাহিত্য
বাংলাদেশ বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলি
বিজ্ঞান ও প্রযুক্তি
খেলাধুলা
কারা অংশগ্রহণ করতে পারবে?
'ক' গ্রুপ: নবম, দশম ও এসএসসি (২০২৬) পরীক্ষার্থী
'খ' গ্রুপ: একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও এইচএসসি (২০২৬) পরীক্ষার্থী
একক প্রতিযোগিতা: রেজিস্ট্রেশন ফি মাত্র ১০০ টাকা
দলীয় প্রতিযোগিতা: রেজিস্ট্রেশন ফি মাত্র ১০০ টাকা (প্রতি দল)। দলে সদস্য সংখ্যা হবে তিন (৩) জন। উল্লেখ্য, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাধিক দল অংশগ্রহণ করতে পারবে।
আকর্ষণীয় পুরস্কার:
প্রতিটি গ্রুপে ১ম পুরস্কার হিসেবে থাকবে ল্যাপটপ। এছাড়া ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার।
এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে প্রদান করা হবে অংশগ্রহণের সনদ (Certificate of Participation)।
তারিখ: ০৭ আগস্ট ২০২৬ (শুক্রবার)
রিপোর্টিং: সকাল ৮:০০টা
ভেন্যু: ঢাকা কমার্স কলেজ ক্যাম্পাস, মিরপুর, ঢাকা-১২১৬
রেজিস্ট্রেশনের শেষ সময়:
০৫ আগস্ট ২০২৬ ( বুধবার ), বিকাল ৫:০০টা পর্যন্ত।
রেজিস্ট্রেশন করো:
https://forms.gle/NYSXBPF1U9eQNQZr9
অথবা নিচের নম্বরে যোগাযোগ করে সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করো।
যোগাযোগ:
মো: হাসান আলী, সহযোগী অধ্যাপক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ (০১৯১৬-৬৭০০০৯)
মো: শামিউল আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ (০১৭৬১-৮৬৯৮৮৩)
মো: নাজমুল হক, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ(০১৬৭৬-৩৯৭২৬২)
তোমার মেধাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আজই রেজিস্ট্রেশন করো এবং হয়ে ওঠো আগামী দিনের জ্ঞানযোদ্ধা!
আয়োজনে
ঢাকা কমার্স কলেজ
সহযোগিতায়: ঢাকা কমার্স কলেজ সাধারণ জ্ঞান ক্লাব