'তথ্যই শক্তি, জ্ঞানই সাফল্যের চাবিকাঠি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রে আগ্রহী ও উৎসাহিত করা এবং আগামীর বাংলাদেশের জন্য জ্ঞানসমৃদ্ধ, দক্ষ ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আজ ৭ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজে ‘আন্তঃস্কুল ও কলেজ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ ক্যাম্পাস ও অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৫৩টি স্কুল ও কলেজের তিন শতাধিক শিক্ষার্থী একক ও দলীয় বিভাগে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান ও প্রযুক্তি, ভাষা ও সাহিত্য এবং খেলাধুলা বিষয়ে সাধারণ জ্ঞানের দক্ষতা ও উৎকর্ষের পরিচয় দেয়। ৩ রাউন্ডের প্রতিযোগিতা শেষে বিজয়ী নির্বাচিত হয়।
প্রতিযোগিতার ফলাফল:
স্কুল শাখা (দলগত বিভাগ)
১ম: বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
২য়: বিসিআইসি কলেজ, স্কুল শাখা।
৩য়: সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ।
স্কুল শাখা (একক বিভাগ)
১ম: তাহমীদ ইনতেশার (নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ)
২য়: এস.এম শওকত কবির সালমান (সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ)
৩য়: আব্দুল্লাহ জোনায়েদ হোজাইফা (বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ)
কলেজ শাখা (দলগত বিভাগ)
১ম: ঢাকা কমার্স কলেজ।
২য়: সরকারি বিজ্ঞান কলেজ।
৩য়: নেভি কলেজ, ঢাকা।
কলেজ শাখা (একক বিভাগ)
১ম: জাহিন সাদিক (মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ)
২য়: ওয়াসিফ ওসমান (ঢাকা কমার্স কলেজ)
৩য় : জিবরান তায়েবি (ঢাকা কমার্স কলেজ)
বিশেষ সম্মানসূচক পুস্কার অর্জন করে চেতনা মডেল অ্যাকাডেমি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একক পর্যায়ে বিজয়ীদের ল্যাপটপ এবং দলগত বিভাগে বিজয়ীদের ল্যাপটপের সমপরিমাণ আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত); প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন এবং প্রফেসর শনজিত সাহা, আহবায়ক, আন্তঃস্কুল ও কলেজ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৬।
প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই এবং চূড়ান্ত পর্ব পরিচালনায় ছিলেন জনপ্রিয় সংবাদ উপস্থাপক রাইসুল হক চৌধুরী, এনটিভি এবং রিশান মাহমুদ রনি, স্টার নিউজ।
এই আয়োজনে ঢাকা কমার্স কলেজের পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি, মজা টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, নেসলে বাংলাদেশ, ইস্পাহানি ফুডস লিমিটেড, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ট্রিপলয় এবং জেড সুজ অ্যান্ড অ্যাক্সেসোরিজ লিমিটেড। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা কমার্স কলেজ জেনারেল নলেজ ক্লাব, ঢাকা কমার্স কলেজ আর্টস অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, কলেজের বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।