ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা পড়াশোনায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে অনেক পুরস্কার অর্জন করে। এরই ধারাবাহিকতায় আজ ২৪ আগস্ট ২০২৬ তারিখে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন কর্তৃক আয়োজিত 'ফার্স্ট ফিমেল ফেন্সিং চ্যাম্পিয়নশিপ' এ অংশগ্রহণ করে ঢাকা কমার্স কলেজ ফিমেল ফেন্সিং টিমের রামিয়া তাহসিন ঐশী, হাদিকা হাসান নাজা ও মোছা. তাসনুভা ফাইরিন তারিন ব্রোঞ্জ পদক জয় করে। অভিনন্দন বিজয়ীদের।
ক্রীড়ার বিভিন্ন শাখায় দক্ষ অ্যাথলেটদের জন্য শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য ঢাকা কমার্স কলেজ হতে পারে তোমার জন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।