DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
২০২৫-২৬ সেশনে বিভিন্ন বিশ্ববিদালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য ...

২০২৫-২৬ সেশনে বিভিন্ন বিশ্ববিদালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য ...

২০২৫-২৬ সেশনে বিভিন্ন বিশ্ববিদালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীদের প্রতিভা, পরিশ্রম ও সাফল্যকে স্বীকৃতি দিতে ৩১ জুলাই ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 'কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬।'

সকালে নিবন্ধনকৃত শিক্ষার্থীরা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কাছে তথ্য যাচাই শেষে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে নির্ধারিত আসন গ্রহণ করে। ধর্মীয়গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ এর স্বাগত ভাষণের পর কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন। কয়েকজন অনুপস্থিত শিক্ষার্থীর পক্ষে তাদের সম্মানিত অভিভাবক ক্রেস্ট গ্রহণ করেন।

ক্রেস্ট প্রদান পর্ব শেষে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশের সেবা করার জন্য নিজেদের যথার্থভাবে এবং সৎ পথে প্রস্তুত করতে বলেন। তিনি আশা প্রকাশ করেন: এই কৃতী শিক্ষার্থীরাই একদিন দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবে।

কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব বিজন কান্তি সরকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. মো. সাইফুল আলম; উপাধ্যক্ষ প্রশাসন আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ এর আহবায়ক প্রফেসর এ. এইচ. এম. সাইদুল হাসান, পরিসংখ্যান বিভাগ সহ গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জনাব রেজাউল আহমেদ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ ও ড. সাহেলা আলম, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে তনু মজুমদার (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), সৈয়দ অদ্রিক আরহান (ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলোজি) এবং ফারজামিন ফাইয়াদ ( ঢাকা বিশ্ববিদ্যালয়)।

উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নাম নিবন্ধনকৃত প্রায় দুইশত শিক্ষার্থী এই সংবর্ধনা গ্রহণ করে। এ বছর সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিসহ স্বনামধন্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা ভর্তির ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সংখ্যক ৬১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

ঢাকা কমার্স কলেজ উচ্চমাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা উপযোগী করে গড়ে তুলতে সদা তৎপর থাকে। সেটারই প্রতিফলন কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় তাদের বিপুল ও সরব উপস্থিতিতে। ঢাকা কমার্স কলেজ কৃতী শিক্ষার্থীদের সুন্দর আগামী প্রত্যাশা করে।

https://www.facebook.com/DhakaCommerceCollege/posts/pfbid0PFURob3wiHxWiVY9uNFB3fFPSepStNEJngLqz42RB4t1apHpMVGgJqmDkdnTZGdel

Total Views : 88